০১:২৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

বগুড়ায় বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি পালন

শেরপুর নিউজ ডেস্ক: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুই ঘণ্টাব্যাপী কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের বগুড়া জেলা শাখা।

সোমবার ( ৫ মে) সকাল সাড়ে ৯টায় বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বগুড়া জেলা জজ আদালতের সেরেস্তাদার ও রাজশাহী বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক প্লাবন সরকার, সহকারী জেলা জজ আদালতের বেঞ্চ সহকারী তরিকুল ইসলাম, যুগ্ম জেলা ও দায়রা জজ (অর্থঋণ) আদালতের সেরেস্তাদার আশরাফুল ইসলাম, জেলা জজ আদালতের হিসাবরক্ষক লিয়াকত হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা।

বক্তারা বলেন, বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীন পৃথক সচিবালয় গঠন, অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীদের ‘বিচার বিভাগের সহায়ক কর্মচারী’ হিসেবে স্বীকৃতি প্রদান এবং তাদের বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন-ভাতা প্রদানের দাবি জানানো হয়।

তারা আরও বলেন, বিদ্যমান জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ থেকে ৬ গ্রেডের পরবর্তী ৭ থেকে ১২ গ্রেডভুক্ত করা, ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজন, যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়ন করতে হবে।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবিগুলো মানা না হলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেওয়া হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি পালন

Update Time : ০৬:৩৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫