১১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

শেরপুরে চুরি যাওয়া ট্রাক সোনাডাঙ্গায় উদ্ধার,গ্রেফতার ৩

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার শেরপুরে চুরি যাওয়া ট্রাক উদ্ধার করেছে শেরপুর থানা পুলিশ। এসময় চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হলেও গাড়িতে থাকা ১৩ লাখ টাকার মাছের খাদ্য উদ্ধার করা সম্ভব হয়নি।

গ্রেফতারকৃতরা হলো-মির্জাপুর ইউনিয়নের সুখানগাড়ী গ্রামের মৃত শাহজামালের ছেলে ফারুক (৪৫), শাহ-বন্দেগী ইউনিয়নের খন্দকারটোলা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে হাশেম আলী ওরফে বাবু (৪৪) এবং ধড়মোকাম গ্রামের মৃত ইদ্রিস আলী খন্দকারের ছেলে আবু বক্কার সিদ্দিক (৪২)।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের চকপোতা গ্রামের সাদেকুল ইসলাম সাদেক ও আসামি হাশেম আলী যৌথভাবে একট্রি ট্রাক কিনেছিলেন। হাশেম নিজেই ট্রাকের ড্রাইভার, আর আবু বক্কার সিদ্দিক ছিলেন হেলপার।

গত ২৯ এপ্রিল ভোরে আবু বক্কার সিদ্দিক মেসার্স খুকুমুনি ট্রেডার্সের মাধ্যমে ১৩ লাখ ৩৬ হাজার ৪২০ টাকার ১৪ টন মাছের খাদ্য লোড করে সকাল সোয়া ৭টার দিকে শেরপুর পৌরসভার ধুনট মোড় সংলগ্ন ট্রাক টার্মিনালের পশ্চিম পাশে মহাসড়কে পৌঁছে হাশেম আলী বাবুকে বলেন, তিনি আনলোড করতে যেতে পারবেন না।’ কিছুক্ষণ পর হেলপার আবু বক্কার সিদ্দিক উক্ত ট্রাকের সাথে যাওয়ার জন্য জনৈক জিয়ার পরিচয় করে দেন।

তখন হাশেম আলী বাবু নতুন হেলপার জিয়াকে সকাল ৮টার দিকে ফিডবোঝাই ট্রাকটি দেখাশোনার দায়িত্বে রেখে গোসল ও খাওয়ার জন্য বাড়ি যান। বেলা সোয়া ২টার দিকে ঘটনাস্থলে এসে দেখেন সেখানে ট্রাক নেই। তিনি ট্রাকসহ মালামাল হারিয়ে যাওয়ার কথা অপর মালিক সাদেকুল ইসলামকে জানালে তিনি তৎক্ষণাৎ শেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

মামলার তদন্তে নিয়োজিত এসআই আনোয়ার হোসেন গত শনিবার শেরপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁর আত্রাই থানাধীন সোনাডাঙ্গা মহিলা কলেজসংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করেন। তবে মাছের খাদ্য উদ্ধার সম্ভব করা সম্ভব হয়নি।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চুরির অভিযোগে মামলা রুজু করা হয়েছে। তাদের রোববার (৪ মে) আদালতে সোপর্দ করা হয়েছে। এই চোরচক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে চুরি যাওয়া ট্রাক সোনাডাঙ্গায় উদ্ধার,গ্রেফতার ৩

Update Time : ০৭:০৮:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫