০৪:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

ধুনটে জমিতে বিষ দিয়ে ফসল নষ্টের অভিযোগ

ধুনট (বগুড়া) সংবাদদাতা:: ধুনট উপজেলায় বিষ দিয়ে ক্ষেতের ধান ও চারা গাছ নষ্টের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তবে ওই অভিযোগে কোন আসামির নাম উল্লেখ নেই। উপজেলার মথুরাপুর ইউনিয়নের পিরহাটী গ্রামের ঘটনাটি ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পিরহাটী গ্রামের করম আলী মুন্সির ছেলে ইদ্রীস আলী চাঁন বাড়ির অদূরে ফসলি জমিতে ধান চাষ ও কাঠ গাছের চারা রোপণ করেন। এ অবস্থায় বেড়ে ওঠা গাছ ও ক্ষেতের ধান গাছে প্রায় এক সপ্তাহ আগে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। বিষয়টি টের পাননি জমির মালিক ও তার পরিবারের লোকজন। তবে ধীরে ধীরে ক্ষেতের একাংশের ধান গাছ পুড়ে এবং ৩০টি গাছ মরে যাওয়ায় বিষয়টি বুঝতে পারেন তিনি। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক ইদ্রীস আলী চাঁন বাদি হয়ে গত বৃহস্পতিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

ধুনট থানার এএসআই শাহ আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। তবে এ ঘটনার সাথে কে বা কারা জড়িত আছে তা শনাক্তের চেষ্টা চলছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ধুনটে জমিতে বিষ দিয়ে ফসল নষ্টের অভিযোগ

Update Time : ০৬:২৩:০২ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫