১২:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

তরুণদের মতামত নিয়েই আগামীর বাংলাদেশ গড়তে চায় বিএনপি: আসাদুল হাবিব দুলু

শেরপুর নিউজ ডেস্ক: বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বিশাল জনগোষ্ঠীর বাইরেও আরও একটি বড় জনগোষ্ঠী রয়েছে, যারা একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও নতুন বাংলাদেশ চায়। এদের ভাবনা, মতামত ও পরামর্শ আমরা জানতে চাই এবং তা কাজে লাগিয়ে ভবিষ্যতের পথে এগিয়ে যেতে চাই।

তিনি বলেন, “বাংলাদেশকে তারুণ্যদীপ্ত একটি দেশ হিসেবে গড়ে তুলতে হলে তরুণদের প্রস্তাবনা, বক্তব্য ও ভাবনাগুলোকেও গুরুত্ব দিতে হবে।”

শুক্রবার বিকেলে বগুড়ায় বিএনপির বিভাগীয় প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় আরও বক্তব্য দেন রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবীবুর রহমান হাবিব, কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আঃ খালেক ও আমিনুল হক, যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তরুণদের মতামত নিয়েই আগামীর বাংলাদেশ গড়তে চায় বিএনপি: আসাদুল হাবিব দুলু

Update Time : ০৮:২২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫