১২:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

আওয়ামীলীগ নিষিদ্ধের দাবীতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: সারজিস আলম

শেরপুর ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, গণহত্যাকারী আওয়ামীলীগের কোন ক্ষমা নেই। তারা ক্ষমতায় টিকে থাকতে নারী , শিশু , বৃদ্ধ যুবক, কিশোর সব বয়সী হাজার হাজার মানুষকে পাখির মত গুলি করে হত্যা করেছে।

তাই আওয়ামীলীগকে নিষিদ্ধ এবং বিচার করতে হবে। তার আগে কোন নির্বাচন হবে না। আমরা যেভাবে জুলাই-আগষ্টের আন্দোলনে এক কাতারে দাঁড়িয়ে ঐক্যবদ্ধভাবে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম, ঠিক একইভাবে আওয়ামীলীগ নিষিদ্ধের দাবীতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি অবিলম্বে বগুড়া বিমান বন্দর চালু, একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, শহীদ চান্দু স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন এবং ঢাকা টু বগুড়া সরাসরি রেললাইন চালুর জন্য সরকারের নিকট দাবী জানিয়ে বলেন , বিগত ১৫ বছর বগুড়ায় কোন উন্নয়ন করেনি আওয়ামীলীগ। বগুড়ার নাম শুনলেই সেই প্রকল্প আর বাস্তবায়ন করা হত না।

বুধবার বিকেলে গণহত্যার দায়ে আওয়ামীলীগ নিষিদ্ধ ও বিচারের দাবীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বগুড়া জেলা শাখার উদ্যোগে শহরের শহীদ টিটু মিলনায়তন প্রাঙ্গনে আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগ শুধুমাত্র চব্বিশের গণঅভ্যুত্থানেই ছাত্র-জনতাকে হত্যা করেনি। তারা পিলখানায় দেশপ্রেমিক সেনা অফিসারদের হত্যা করেছে। শাপলা চত্বরে শতশত আলেমকে হত্যা করেছে। সারাদেশে হাজার হাজার নিরপরাধ মানুষকে হত্যা করেছে, গুম করেছে। এই আওয়ামীলীগের শিরায় শিরায় মানুষের রক্ত লেগে আছে। সুতরাং আওয়ামীলীগ এই দেশে রাজনীতি করতে পারে না। তাই অবিলম্বে আওয়ামীলীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।

সারজিস আলম বগুড়া জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মরহুম মমতাজ উদ্দিনের ছেলের নাম উল্লেখ করে বলেন, বগুড়া জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ মাসুদুর রহমান মিলন এই জেলার শত বছরের ঐতিহ্যবাহী প্যালেস মিউজিয়াম দখল করেছে। জেলা ক্রীড়া সংস্থা দখল করেছে। তার মত অসংখ্য আওয়ামী দালাল বগুড়ায় রয়েছে।

এসব দালালদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। তিনি বলেন, আওয়ামীলীগ এই দেশ কোনভাবেই রাজনীতি করতে পারবেনা। আওয়ামী দোসরদের যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে। বগুড়া থেকেই আওয়ামীলীগ প্রতিরোধের যুদ্ধ শুরু হবে বলেও তিনি মন্তব্য করেন।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বগুড়া জেলা সংগঠক আব্দুল্লাহিত তাকির সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন এনসিপি’র যুগ্ম-মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সাকিব মাহদী। বক্তব্য রাখেন এনসিপি’র যুগ্ম-সদস্য সচিব তাহসিন রিয়াজ, যুগ্ম-মূখ্য সংগঠক অ্যাডবোকেট আলী নাসের খান, যুগ্ম-মূখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, কেন্দ্রিয় সংগঠক নাজমুল হাসান সোহাগ, যুথী অনন্য প্রীতি, রফিকুল ইসলাম, বগুড়ার সংগঠক সৈয়দ সোহেল আহম্মেদ লিটন, আহমেদ সাব্বির, সাকিব খান, শহীদ রাতুলের ভাই হামজা, শহীদ সেলিমের ভাই উজ্জল প্রমূখ। সমাবেশ মঞ্চে বগুড়ার শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আওয়ামীলীগ নিষিদ্ধের দাবীতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: সারজিস আলম

Update Time : ০৮:২৭:২৩ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫