০৮:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

ধুনটে অর্থ জালিয়াতি মামলায় স্কুল শিক্ষিকা নিলা গ্রেপ্তার

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার ধুনটে অর্থ জালিয়াতি মামলার ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামি নিলা খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার কালিকাপুর গ্রামের স্বামীর বাড়ি থেকে তাকে আটক করা হয়।

নিলা খাতুন ধুনট সদর ইউনিয়নের মাটিকোড়া গ্রামের উত্তরপাড়া এলাকার সাইফুল ইসলামের মেয়ে এবং স্থানীয় একটি স্কুলের শিক্ষিকা।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, প্রতারণার মাধ্যমে অর্থ জালিয়াতির একটি মামলায় আদালত নিলা খাতুনকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরোয়ানা জারির পর থেকে তিনি পলাতক ছিলেন।

ওসি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে নিলা খাতুন কাজিপুর উপজেলার কালিকাপুর গ্রামে স্বামীর বাড়িতে আত্মগোপনে রয়েছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ধুনটে অর্থ জালিয়াতি মামলায় স্কুল শিক্ষিকা নিলা গ্রেপ্তার

Update Time : ০৭:০২:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫