ধুনট (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির সাবেক এমপির গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও যুবদল নেতার ওপর ককটেল হামলার অভিযোগে করা ২টি মামলায় প্রবীন আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম হোসেন সরকারকে (৭৫) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৭ এপ্রিল) ভোর ৫ টায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতারের পর দুপুর ১টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। গোলাম হোসেন সরকার উপজেলার বাঁশপাতা গ্রামের বছির উদ্দিন সরকারের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও গোপালনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১১ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনী গণসংযোগকালে বিএনপির সাবেক এমপি জিএম সিরাজ ধুনট শহরের কলাপট্টী এলাকায় পৌছেন। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা তার গাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় ২০২৪ সালের ৮ অক্টোবর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।
অপরদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ১৭ ফ্রেব্রুয়ারি সন্ধ্যায় শহরের শহিদ মিনার চত্বরে উপস্থিত হয়ে মশাল মিছিল করতে থাকে। এ সময় যুবদল নেতা রিপন সেখ ও তার লোকজন তাদের বাঁধা দেয়। তখন মিছিলকারীরা যুবদল নেতার ওপর ককটেল হামলা চালায়।
এ ঘটনায় ১৯ ফেব্রুয়ারি ধুনট পৌরসভার ২নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রিপন সেখ বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। এই ২টি মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে গোলাম হোসেন সরকারকে গ্রেফতার করা হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, এসব মামলার অন্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।



Users Today : 100
Users Yesterday : 133
Users Last 7 days : 922
Users Last 30 days : 4975
Users This Month : 362
Users This Year : 13849
Total Users : 535169
Views Today : 169
Views Yesterday : 191
Views Last 7 days : 1476
Views Last 30 days : 7595
Views This Month : 560
Views This Year : 22443
Total views : 812558
Who's Online : 2