১১:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

বগুড়া সিটি কর্পোরেশন প্রতিষ্ঠায় গণবিজ্ঞপ্তি জারি

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়া সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা করার লক্ষ্যে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা রোববার (২৭ এপ্রিল) এই গণবিজ্ঞপ্তি জারি করেন। বিজ্ঞপ্তিতে বলা হয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ, সিটি কর্পোরেশন-২ শাখা, এর নির্দেশনা অনুযায়ী স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) প্রতিষ্ঠা বিধিমালা ২০১০ এর বিধি-৫ এর উপ বিধি(২) অনুসারে বিদ্যমান বগুড়া পৌর এলাকায় অন্তভূক্ত এওলাকা নিয়ে বগুড়া সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা করার লক্ষ্যে গণবিজ্ঞপ্তি জারি করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা জহয় এ বিষয়ে কারো মতামত বা আপত্তি থাকলে তা বিজ্ঞপ্তি প্রকাশের ৩০ দিনের মধ্যে জেলা প্রশাসকের বরাবরে দাখিল কতে হবে। এদিকে পৌরসভা থেকে সিটি কর্পোরেশনে উন্নীত করতে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ কতৃক জারীকৃত স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) প্রতিষ্ঠা বিধি মালা, ২০১০ এর ৪ নং অনুচ্ছেদ অনুসারে সিটি কর্পোরেশনের মানদন্ড অনুযায়ী পৌর এলাকায় জসংখ্যা নূন্যতম ৪ লাখ হতে হবে।

২০২২ জনশুমারী অনুযায়ী বগুড়া পৌর সভার স্থায়ী জনসংখ্যা ৪ লাখ ২২ হাজার ৯০০ জন। প্রকৃতপক্ষে এই পৌরসভায় ১০ লক্ষ্য মানুষের বসবাস। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ৩ হাজার হতে হবে। বগুড়া পৌরসভার জনসংখ্যার ঘনত্ব ৬ হাজার ৮০ টাকা।

এছাড়াও প্রস্তাবিত এলাকায় শিল্প প্রতিষ্ঠান, বাণিজ্যিক ভাবে গুরুত্বপূর্ণ এলাকা বগুড়া। নিয়ম অনুযায়ী বিদ্যমান পৌরসভার বার্ষিক আয় নূন্যতম ১০ কোটি টাকা হওয়ার কথা থাকলেও বগুড়া পৌর সভার বার্ষিক আয় ২০২৩-২৪ ছিলো ৬০ কোটি টাকা। আয়তনের দিক থেকে নূন্যতম আয়তন ২৫ বর্গকিলোমিটার প্রয়োজন হলেও বর্তমানে বগুড়া পৌরসভার আয়তন ৬৯ দশমিক ৫৬ বর্গ কিলোমিটার।

উল্লেখ্য গত ১০ এপ্রিল এ সংক্রান্ত একটি পত্র বগুড়া জেলা প্রশাসকের কাছে এসেছে। ওই পত্রে বলা হয়েছে গত ২৪ ফেব্রুয়ারি বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় হতে প্রাপ্ত পত্রের প্রেক্ষিতে বগুড়া পৌর এলাকায় সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার লক্ষ্যে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) বিধিমালা, ২০১০ এর বিধি -৫ অনুযায়ী গণবিজ্ঞপ্তি জারি এবং এলাকার অধিবাসীদের মতামত/আপত্তি নিস্পত্তিপূর্বক চূড়ান্ত প্রতিবেদন দিতে বলা হয়। স্থানীয় সরকার বিভাগের উপসচিব ফিরোজ মাহমুদ স্বাক্ষরিত পত্র এটি জানান হয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বগুড়া সিটি কর্পোরেশন প্রতিষ্ঠায় গণবিজ্ঞপ্তি জারি

Update Time : ০৬:২০:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫