০৮:২০ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

শেরপুরে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

শেরপুর নিউজ ডেস্ক:বগুড়ার শেরপুরে অমল চন্দ্র দাস (৫৫) নামের এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের চন্ডিজান শ্বশান ঘাট এলাকায় করতোয়া নদীর তীর থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়। সে চন্ডিজান গ্রামের দেবেন্দ্রনাথ দাসের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, স্থানীয় এক মহিলা খড়ি কুড়াতে গিয়ে নদীর তীরবর্তী জঙ্গলের ভিতর অর্ধগলিত লাশ দেখে পেয়ে ভয়ে চিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে এসে লাশটি দেখতে পায়। এরপর তারা ৯৯৯ পুলিশকে খবর দিলে শেরপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। তবে কি কারনে বা কারা এই হত্যাকান্ড ঘটিয়েছেন তা এখনো জানা যায়নি। এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশটি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিচয় পাওয়া গেলেও কি কারনে বা কারা এই হত্যাকান্ডের সাথে জড়িত তা এখনো পাওয়া যায়নি।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শেরপুরে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

Update Time : ০৭:০৬:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫