১০:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

শেরপুরে ১৫ দিনের বাছুর দিনে আধা লিটার দুধ দিচ্ছে!

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের কয়েরখালী গ্রামের ১৫ দিনের একটি বাছুর দিনে আধা লিটার দুধ দিচ্ছে। এই খবর ছড়িয়ে পড়লে শত শত লোক বাছুরটি দেখার জন্য ভিড় করছেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের কয়েরখালী পশ্চিমপাড়া এলাকার হাবিবুর রহমানের গাভী ১৫ দিন আগে একটি বাছুর জন্ম দেয়। কয়েকদিন ধরে বাছুরটির ওলান বড় হতে দেখা যায়। শুক্রবার (২৫ এপ্রিল) সকাল থেকে বাছুরটি দুধ দিতে শুরু করে।
বাছুরটি সকাল ও বিকাল মিলে আধা লিটার করে দুধ দিচ্ছে। এই ঘটনা একজন দুজন করে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ বাছুরটিকে দেখতে আসছেন। গরুর মালিক হাবিবুর রহমান বলেন, গত দুই মাস আগে গাভীটি বাজার থেকে কিনে আনি। কিনে আনার দেড় মাস পর গাভিটি গত ১৫ দিন আগে বাচ্চা দেয়। বাছুর দেখতে আসা রাজু, রশিদসহ আরও অনেকেই জানান, এটি একটি আশ্চর্যজনক ঘটনা, আমরা কোনদিন শুনিনি ১৫ দিনের বাছুর দুধ দেয়। যা আজ নিজের চোখে দেখলাম। এ ব্যাপারে শেরপুর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা নিয়াজ মো: কাযমীর রহমান বলেন, এ ধরণের ঘটনা অস্বাভাবিক। সাধারণত বাছুর কখনোই দুধ দেয়না, তবে এটি হরমোন জনিত কারণে হতে পারে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে ১৫ দিনের বাছুর দিনে আধা লিটার দুধ দিচ্ছে!

Update Time : ০৭:০০:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫