০৯:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

শাজাহানপুরে আ: লীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার

শেরপুর নিউজ ডেস্ক: হত্যা ও নাশকতা মামলায় বগুড়ার শাজাহানপুরে আওয়ামীলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো উপজেলার আমরুল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোমিনুল হক মুক্তা (৩৮), আশেকপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের কর্মী রাফিউর ইসলাম ওরফে রাফি (২৯) এবং উপজেলার কৈগাড়ী এলাকার স্বেচ্ছাসেবক লীগের কর্মী রিমন খান (২৭)।

গত শনিবার দিবাগত গভীররাতে অভিযান চালিয়ে নিজ নিজ বসতবাড়ি থেকে তাদের গ্রেফতার করে থানা পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ২০২৩ সালের ৫ নভেম্বর বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের ডাকে শাকপালা এলাকায় হাসিনা সরকারের নির্বাচন প্রতিহত করতে বিক্ষোভ কর্মসূচিতে অতর্কিত হামলা, গুলি ও বোমাবাজির অভিযোগে মামলা রয়েছে।

এছাড়া গ্রেফতারকৃত মোমিনুল হক মুক্তার বিরুদ্ধে ২০২৩ সালের ৩ ডিসেম্বর সকালে উপজেলার সাজাপুর ফুলতলা ফটকি এলাকায় বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের ডাকে নির্বাচন প্রতিহত করতে বিক্ষোভ কর্মসূচিতে অতর্কিত হামলা, গুলি ও বোমাবাজি করে যুবদল নেতা ফোরকানকে হত্যার অভিযোগে মামলা রয়েছে। শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম জানিয়েছেন, গ্রেফতারকৃতরা হত্যা ও নাশকতা মামলার আসামি। তাদেরকে নিজ নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করে গতকাল রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শাজাহানপুরে আ: লীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার

Update Time : ০৬:১৬:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫