০৮:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

শেরপুরে যৌতুকের দাবীতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার শেরপুরে যৌতুকের দাবীতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী রাজু আহম্মেদের বিরুদ্ধে। এই ঘটনায় নির্যাতিত গৃহবধূর বাবা আসাদুল সেখ বাদি হয়ে ৩ জনকে আসামি করে গত বৃহস্পতিবার দিবাগত রাতে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অন্য অভিযুক্তরা হলো সাজু আহম্মেদ (২৮), শহিদ ফকির (৫০)।
অভিযোগ সুত্রে যানা যায়, উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের কানাইকান্দর গ্রামের আশাদুল সেখের মেয়ে আয়শা আক্তার খুশিকে ৪ বছর পূর্বে একই গ্রামের শহিদ ফকিরের ছেলে রাজু আহম্মেদের সাথে বিয়ে দেয়। বিয়ের সময় মেয়ে জামাইকে নগদ ৫০ হাজার টাকা ও লক্ষাধিক টাকায় ঘরের আসবাপপত্র দেন। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই বিভিন্ন সময়ে শারীরিক ও মানুষিক ভাবে নির্যাতনের পাশাপাশি ভরণ পোষন না দেয়ায় খুশি দেড় বছর যাবত ঢাকায় গার্মেন্সে চাকুরী করে। তাদের ঘরে আবরান হাসান নামের ২ বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
খুশি ঈদের ছুটিতে বাড়িতে আসলে তার নিকট যৌতুক বাবদ ৫ (পাঁচ) লক্ষ টাকা দাবী করে। এ সময় বাপের বাড়ি থেকে টাকা আনতে অস্বীকার করায় ক্ষিপ্ত হয়ে কাঠের বাটাম দিয়ে এলোপাথারী ভাবে মারপিট করে। এতে তার শরীরের বিভিন্ন অংশে জখম হয় ও কাঠের বাটামের আঘাতে মাথা ফেঁটে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মাথায় ১১ টি সেলাই দেয়া হয়েছে। বর্তমানে সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে ৩ জনকে আসামি করে শেরপুর থানায় অভিযোগ দেয়া হয়েছে। এ ব্যাপারে শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রখ্যাত সাংবাদিক ও সাবেক সংসদ সদস্য আমানউল্লাহ খানের বর্ণাঢ্য সংগ্রামী জীবন

শেরপুরে যৌতুকের দাবীতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ

Update Time : ০৮:৩৩:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫