০৮:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

ধুনটে সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের

ধুনট (বগুড়া) সংবাদদাতা : ধুনট উপজেলায় ভূয়া কাবিননামা তৈরি করে সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে হাফিজুর রহমান ওরফে আফের (৫৫) নামে এক কৃষকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বুধবার (২ এপ্রিল) বিকেলে ধুনট থানায় এ মামলা দায়ের করা হয়। হাফিজুর রহমান আফের উপজেলার নিমগাছি ইউনিয়নের হটিয়ারপাড়া গ্রামের ভরসা আকন্দের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তোভোগী ওই নারীর (৪০) প্রথম স্বামীর মৃত্যুর পর ২০২২ সালের ২১ জানুয়ারি পারিবারিক ভাবে হাফিজুর রহমান আফেরের সাথে বিয়ে হয়। বিয়ের প্রায় এক বছর পর হাফিজুর স্ত্রীকে তালাক দিলে ওই নারী বাবার বাড়িতে ফিরে যান। এ অবস্থায় পুনরায় বিয়ের প্রলোভনে হাফিজুর সাবেক স্ত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। একপর্যায়ে ২০২৪ সালের ৪ আগস্ট ভূয়া কাবিননামা তৈরি করে সাবেক স্ত্রীকে পুনরায় ঘরে তুলে নেয়। এরপর ঘর সংসার করার সময় হফিজুর স্ত্রীর কাছ থেকে কৌশলে ১৭ লাখ টাকা হাতিয়ে নিয়ে ২০২৪ সালের ১৯ জুলাই বাড়ি থেকে তাড়িয়ে দেয়।

এদিকে হাফিজুর ভুল স্বীকার করে পুনরায় ২২ ফেব্রুয়ারি সাবেক স্ত্রীকে ঘরে তুলে নিয়ে ধর্ষণ করে। মামলার আরজিতে উল্লেখ করা হয় ২০২৪ সালের ৪ আগস্ট থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত হাফিজুর ওই নারীকে একাধিক বার ধর্ষণ করেছে। ভুয়া কাবিননামা তৈরি করে শারীরিক সম্পর্কের বিষয়টি টের পায় ঐ নারী। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী বাদি হয়ে গত ২০ মার্চ হাফিজুর রহমান আফেরের বিরুদ্ধে বগুড়া আদালতে ধর্ষণ মামলা দায়ের করে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, আদালতের আদেশে থানায় ধর্ষণ মামলাটি রেকর্ড করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে মামলাটি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ধুনটে সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের

Update Time : ০৭:৩০:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫