০৭:৫১ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

শেরপুরে গুদামে ভয়াবহ অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষতি

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার শেরপুরে ঈদের দিন একটি রাইস পালিশের গুদামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মালিকপক্ষের। ৩১ মার্চ সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের দড়িমুকুন্দ এলাকায় নোহান এন্টারপ্রাইজের গুদামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়দের চেষ্টায় ৩ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। নোহান এন্টারপ্রাইজের গুদামের মালিক সুমন ইসলাম জানান, সকালে ঈদের মাঠ পড়ে বাসায় আসার সাথে সাথে স্থানীয় এক ব্যাক্তি মুঠোফোনে আগুন লাগার খবর দিলে গুদামে গিয়ে দেখি আগুন ছড়িয়ে পড়েছে। এরপর শেরপুর ফায়ার সার্ভিস ও স্থানীয়দের ৩ ঘন্টার চেষ্টায় দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। আগুনে গুদামে মজুত মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন মালিকপক্ষ।
এ বিষয়ে শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা বখতিয়ার উদ্দিন বলেন, আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গুদামে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে গুদামে ভয়াবহ অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষতি

Update Time : ০৬:৪০:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫