০১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকা নিহত

নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা:

বগুড়ার নন্দীগ্রামে বাস চাপায় শামীমা আক্তার (৩৫) নামে এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) বিকাল ৫ টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের কুন্দরহাট বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামীমা আক্তার উপজেলার বুড়ইল ইউনিয়নের পেং বোনার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিমের স্ত্রী। এ দুর্ঘটনায় শামীমা আক্তারের স্বামী ও ছেলে সানজিল গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, স্বামী-স্ত্রী ও ছেলে বগুড়া থেকে ঈদ মার্কেট করে কুন্দারহাট বাসস্ট্যান্ড থেকে ইফতারি কিনে বাড়ির উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে রওনা হচ্ছিলো। মহাসড়কে ওঠা মাত্রই বগুড়া গামী সেঞ্চুরী পরিবহনের একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ ছিটকে পড়েন আব্দুল হাকিম শিক্ষিকা শামীমা ও ছেলে সানজিল। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় শিক্ষিকা শামীমা আক্তারের।

এ বিষয়ে কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান বলেন, বগুড়া থেকে ফেরার পথে কুন্দারহাট বাসস্ট্যান্ডে বাস চাপায় এক মহিলার মৃত্যু হয়েছে। বাস থানা হেফাজতে রয়েছে। চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকা নিহত

Update Time : ০৮:৩৮:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫