০৬:২১ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

আদমদীঘিতে সাবেক এমপির ভাই আপন গ্রেফতার

শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার আদমদীঘিতে নাশকতার মামলায় বগুড়া-৩ আসনের সাবেক এমপি খান মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধনের ছোট ভাই আওয়ামী লীগ কর্মী শহিদুল্লাহ আল মেহেদী আপনকে (৩৪) গ্রেফতার করা হয়েছে।

সোমবার রাতে আদমদীঘি থানা পুলিশ উপজেলার শিবপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে। আদমদীঘি থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান জানান, বিএনপি অফিসে হামলা মামলায় আপন তদন্তে পাওয়া আসামি।

পুলিশ ও মামলা সূত্র জানায়, আওয়ামী লীগ কর্মী শহিদুল্লাহ আল মেহেদী আপন বগুড়ার আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজুর ছেলে। ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি অফিস ভাঙচুর, ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ব্যাপারে ২৫ আগস্ট আদমদীঘি থানায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনে মামলা হয়। এ মামলায় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের ৫ শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়। এজাহারে শহিদুল্লাহ আল মেহেদী আপনের নাম ছিল।

আদমদীঘি থানা পুলিশ সোমবার রাতে গোপনে খবরে উপজেলার শিবপুর এলাকা থেকে এ মামলায় তদন্তে পাওয়া আসামি আওয়ামী লীগ কর্মী শহিদুল্লাহ আল মেহেদী আপনকে গ্রেফতার করে।

ওসি এসএম মোস্তাফিজুর রহমান জানান, মামলার অপর আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আদমদীঘিতে সাবেক এমপির ভাই আপন গ্রেফতার

Update Time : ০৯:১৭:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫