০৬:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

আদমদীঘিতে গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা

আদমদীঘি( বগুড়া) সংবাদদাতা:

বগুড়ার আদমদীঘিতে গলায় গামছার ফাঁস দিয়ে সানিয়াত হোসেন (১৩) নামে এক কিশোর আত্মহত্যা করেছে। সে আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের খারিয়াকান্দি গ্রামের স্কুলশিক্ষক আবু সাইদের ছেলে এবং নসরতপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র। গত শনিবার রাত সাড়ে ৮টায় খারিয়াকান্দি গ্রামে তার শয়ন ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সানিয়াত হোসেন নামের ওই স্কুলছাত্র গত শনিবার রাতে গ্রামের মসজিদে তারাবির ৮ রাকাত নামাজ আদায় করে বাড়ি গিয়ে তার শয়ন ঘরের দরজা বন্ধ করে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর তার মা খাবার জন্য ডাকতে গিয়ে দেখতে পান শয়ন ঘরের জানালার গ্রিলের সাথে গলায় গামছার ফাঁস লাগানো অবস্থায় রয়েছে। এরপর দরজার ভিতরের লক ভেঙে তাকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত সানিয়াতের বড় চাচা অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আফতাব হোসেন জানান, পারিবারিক কারণে বাবা-মার সাথে অভিমান করে সে আত্মহত্যা করেছে।

আদমদীঘি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আদমদীঘিতে গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা

Update Time : ০৮:৪৯:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫