০৬:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

ধুনটে বন্ধুর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

ধুনট (বগুড়া) সংবাদদাতা:

বগুড়ার ধুনট উপজেলায় ইফতার পর বিশ্রামের সময় ঘরে ঢুকে বন্ধুর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে মাহমুদ হোসেন (৪০) নামে এ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

ভুক্তভোগী ওই গৃহবধূ বাদি হয়ে শনিবার রাতে মাহমুদ হোসেনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। মাহমুদ হোসেন উপজেলার মথুরাপুর ইউনিয়নের বগা-জোলাগাতী গ্রামের মোকার আলীর ছেলে। সে স্থানীয় বাজারের একজন ক্ষুদ্র ব্যবসায়ী।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই গৃহবধূর স্বামী একজন অটোভ্যান চালক। আর মাহমুদ হোসেন ক্ষুদ্র ব্যবসার পাশাপাশি সবজি চাষ করে জীবিকা নির্বাহ করে। ফসলের ক্ষেত থেকে সবজি তুলে বাজারে নেওয়ার জন্য মাহমুদ প্রতিবেশী ওই গৃহবধূর স্বামীর অটোভ্যান ব্যবহার করে। এ সুবাদে ওই গৃহবধূর স্বামীর সাথে মাহমুদের বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। এ সুযোগে অটোভ্যান চালকের বাড়িতে যাতায়াতের এক পর্যায়ে ওই গৃহবধূর প্রতি কু-দৃষ্টি পড়ে মাহমুদের।

এ অবস্থায় ১৯ মার্চ স্বামী-স্ত্রী এক সঙ্গে ইফতার শেষে স্বামী বাড়ির অদুরে বাজারে যায়। তখন ওই বাড়িতে অন্য কোন লোকজন না থাকার সুযোগে মাহমুদ ঘরে ঢুকে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ করেন। এ সময় গৃহবধূর স্বামী ঘরে ঢুকে মাহমুদকে আটকের চেষ্টা করে ব্যর্থ হয়। ঘটনার পর পলাতক থাকায় এ বিষয়ে মাহমুদের কোন বক্তব্য পাওয়া যায়নি।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, ভিকটিমের জবানবন্দি রেকর্ড করার জন্য বগুড়া আদালতে এবং শারীরিক পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ মামলার আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ধুনটে বন্ধুর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

Update Time : ০৮:৪৪:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫