০৬:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

বগুড়ায় শ্রমিক নেতাদের মারপিটের জেরে বাস-অটোরিকশা বন্ধ

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের দুই নেতাকে মারপিট ও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম করার প্রতিবাদে বগুড়া শহর থেকে বাস ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে। এছাড়াও এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকরা বিক্ষোভ সমাবেশ এবং স্টেশন রোডের নারিকেলের দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। বুধবার (১৯ মার্চ) সকালের পর থেকে এসব ঘটনা ঘটে। শ্রমিকদের বিক্ষোভ ও আগুনের ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এর আগে শহরের স্টেশন রোডে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়ন সামনে থেকে সংক্ষিপ্ত সমাবেশে আলোচনার আহবান করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পরিবহন বন্ধের ডাক দেন মোটর শ্রমিক ইউনিয়ন সভাপতি আবদুুল হামিদ মিটুল। প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ মিঠু । সমাবেশে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বাস-মিনিবাস-কোচ পরিবহন মালিক সমিতির দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. এরশাদুল বারী এরশাদসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

গতকাল মঙ্গলবার বিকেলে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের দুই নেতা আনোয়ার হোসেন রানা ও হযরত আলীর ওপর হামলার ঘটনা ঘটেছে। নারিকেল ব্যবসায়ীদের সাথে সিএনজিচালিত অটোরিকশা চালকদের বিরোধ থামাতে গেলে তাদের ওপর এই হামলা হয়। এদের মধ্যে রানার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত এবং হযরতকে বেদম মারধর করা হয়েছে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টার দিকে শহরের স্টেশন রোডে মিতালী পাম্পের দক্ষিণ-পশ্চিমপাশে বদ্ধভূমির অদূরে এ ঘটনা ঘটে। আহত আনোয়ার হোসেন রানা বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের ১নং সহ-সাধারণ সম্পাদক ও হযরত আলী নির্বাহী কমিটির সদস্য।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বগুড়ায় শ্রমিক নেতাদের মারপিটের জেরে বাস-অটোরিকশা বন্ধ

Update Time : ১২:৩২:০৮ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫