০৬:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণকারী নুরু দুইদিনের রিমান্ডে

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার কাহালুতে ৬ বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার নুরুল ইসলাম নুরুর দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। সোমবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৩ এর বিচারক সুমাইয়া সিদ্দিকা শুনানি শেষে রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া কোর্ট ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, বেলা ১১টার দিকে বগুড়া ডিবি পুলিশ নুরুকে আদালতে নিয়ে আসে। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা নুরুকে জিজ্ঞাসাবাদের জন্য ৫দিনের রিমান্ড আবেদন জানান। আদালত শুনানির পর দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

এর আগে, গতকাল রবিবার রাত সাড়ে নয়টার দিকে কাহালুর পাইকড় এলাকা থেকে তাকে ডিবি ও কাহালু থানা পুলিশের যৌথ অভিযানে নুরুকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামির নাম নুরুল ইসলাম নুরু। তিনি আড়োলা আবাসন প্রকল্পের বাসিন্দা এবং পেশায় দিনমজুর।

গত বুধবার( ১৩ মার্চ) শিশু দুইটি বাড়ির সামনে খেলাধুলা করছিল। এই সময় মুখোরচক খাবার দেওয়ার প্রলোভনে তাদের নিজ বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে নুর ইসলাম। পরদিন বৃহষ্পতিবার ধর্ষণের শিকার দুই শিশুর একজন জ্বরে আক্রান্ত ও আরেকজনের রক্তক্ষরণ শুরু হলে পরিবার বিষয়টি টের পেলে অভিযুক্ত নুর ইসলাম এলাকা ছেড়ে পালিয়ে যায়৷ শুক্রবার রাতে পুলিশ খবর পেয়ে ভুক্তভোগী দুই শিশুকে হেফাজতে নেয়। পরে ধর্ষণের ঘটনায় পরিবারের পক্ষ থেকে নুর ইসলামকে আসামি করে মামলা দায়ের হয়৷

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণকারী নুরু দুইদিনের রিমান্ডে

Update Time : ০৭:০৭:০৩ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫