০২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

শেরপুর বার্মিজ চাকুসহ যুবক গ্রেফতার

শেরপুর নিউজ ডেস্ক:
বগুডার শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে নাজমুল ইসলাম ওরফে নাইম (২৪) নামের এক যুবককে অত্যাধুনিক বার্মিজ চাকুসহ গ্রেফতার করেছে। সে উপজেলার কুসুম্বি ইউনিয়নের দক্ষিণ জামুর গ্রামের মাহফুজুর রহমান টিটুর ছেলে।

শেরপুর থানায় মামলা সূত্রে জানা যায়, গত শনিবার দিবাগত রাত পৌণে ৮টায় অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনাকালে উপজেলার কুসুম্বি ইউনিয়নের বেলঘরিয়া বাজারে আমিনুল ইসলামের দোকানের সামনে থেকে নাঈমকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি অত্যাধুনিক বার্মিজ চাকু উদ্ধার করে তাকে গ্রেফতার দেখিয়ে থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, নাজমুল ইসলাম ওরফে নাঈমের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুর বার্মিজ চাকুসহ যুবক গ্রেফতার

Update Time : ০৯:১৯:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫