০১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

শেরপুরে গলায় চাকু ঠেকিয়ে টাকা ও মোবাইল ছিনতাই

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের বোয়ালকান্দি ব্রিজ এলাকায় মোটরসাইকেল আরোহীকে থামিয়ে গলায় চাকু ঠেকিয়ে নগদ টাকা ও মোবাইল ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারীরা। ১১ মার্চ মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে এই ঘটনা ঘটে। গত এক সপ্তাহে শহরের মার্কেটরোডে ৩ টি ছিনতাই, ছাতিয়ানী সন্যাসীতলায় ও গাড়িদহ বাজার এলাকায় অটো ছিনতাই, শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কে মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। প্রতিনিয়ত ছিনতাইয়ের ঘটনায় জনমনে আতংক বিরাজ করছে ।
জানা যায়, উপজেলার খামারকান্দি ইউনিয়নের বোয়ালমারী গ্রামের আঃ বারিকের ছেলে শাহ জালাল কৃষিকাজে ব্যবহৃত ট্রাক্টর ব্যবসা করে। ব্যবসায়ীক টাকা আনার জন্য ১১ মার্চ সন্ধ্যায় সে তার ছোট ভাইকে সাথে নিয়ে ধুনট উপজেলায় যায়। সেখান থেকে ফেরার পথে রাত সাড়ে ৮ টার দিকে শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের বোয়ালকান্দি জোড়া ব্রিজ নামক স্থানে পৌছালে দুটি মোটরসাইকেলে ৬ জন যুবক তাদের পথরোধ করে। পরে শাহ জালালের গলায় চাকু ঠেকিয়ে তার কাছে থাকা নগদ ২০ হাজার টাকা ও একটি আ্যান্ড্রয়েড ফোন ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় ওইদিন রাতেই ভুক্তভোগী শাহ জালাল বাদি হয়ে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে গলায় চাকু ঠেকিয়ে টাকা ও মোবাইল ছিনতাই

Update Time : ০৮:৪৫:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫