০৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

বগুড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। রবিবার (৯ মার্চ) দুপুর পৌণে দুইটার দিকে শহরের চারমাথা কল্পনা ফিলিং স্টেশনের পাশে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শহরের কাটনারপাড়া এলাকার শহিদুল ইসলাম সজল(৫০) এবং তার স্ত্রী হোসনে আরা(৪৫)। তাদের মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া কুন্দারহাট হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মনোয়ারুজ্জামান।

পুলিশের এই কর্মকর্তা জানান, সজল ও তার স্ত্রী মোটরসাইকেলযোগে হাইওয়ের উপর দিয়ে তিনমাথার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে চারমাথা এলাকায় কল্পনা ফিলিং স্টেশনের পাশে পৌছালে একটি কালো মাইক্রোর সাথে ধাক্কা লাগে। এতে তারা দুজনেই ছিটকে পড়ে। তখনই পেছনে থাকা দ্রুতগামী একটি বাস সজল ও তার স্ত্রীকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সজল মারা যান। পরে তার স্ত্রীকে শজিমেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত

Update Time : ০৭:০৩:১৫ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫