০৬:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

বগুড়া শহরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৮ মার্চ) ভোররাতে সদর থানাধীন বারপুর ফ্লাইওভারের নিচে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, বগুড়া সদরের পুরান বগুড়া এলাকার মৃত মোস্তফা কামালের ছেলে জহুরুল ইসলাম ওরফে চাচ্চু (৪৪), আবু বাক্কারের ছেলে মোঃ আরিফ (৩০) এবং মোঃ মামুন অর রশিদের ছেলে মোঃ রাজিব খান (৩৪)।

গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে উপশহর পুলিশ ফাঁড়ি অভিযান পরিচালনা করেন। স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি চাপাতি, দুটি সেলাই রেঞ্জ, চারটি ডাল রেঞ্জ, একটি স্ক্রু-ড্রাইভার ও দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, ‘গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন এবং তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বগুড়া শহরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

Update Time : ০৪:২৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫