০৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

ধুনটে বিকাশ এজেন্টের ১০ লাখ টাকা চুরি

ধুনট (বগুড়া) সংবাদদাতা: বগুড়ার ধুনটে ব্যবসা প্রতিষ্ঠানের ক্যাশ বাক্স ভেঙে বিকাশ এজেন্টের প্রায় ১০ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। সোমবার (০৩ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার মথুরাপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ছাতিয়ানী গ্রামের মজনু আলম মথুরাপুর বাজার এলাকায় দীর্ঘদিন ধরে বিকাশ এজেন্টের ব্যবসা করে আসছেন। গতকাল আসরের নামাজ আদায়ের জন্য ব্যবসা প্রতিষ্ঠান খুলে রেখে পাশেই মসজিদে যান। এসময় ওই ব্যবসা প্রতিষ্ঠানে কোন লোকজন ছিল না। এ সুযোগে কে বা কারা ওই ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে ক্যাশ বাক্স ভেঙে প্রায় ১০ লাখ টাকা নিয়ে যায়। মজনু আলম নামাজ আদায় শেষে দোকানে এসে টাকা চুরির বিষয়টি টের পান। ব্যবসার টাকা হারিয়ে মজনু আলম অচেতন হয়ে পড়েন। পরে তাকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

ধুনটে বিকাশ এজেন্টের ১০ লাখ টাকা চুরি

Update Time : ০৯:৫৬:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫