শেরপুর ডেস্ক: সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে শেরপুরের ৯ গ্রামে আজ শনিবার রোজা পালন করা হয়েছে।
জানা যায়, শেরপুর সদর উপজেলার চরখারচর উত্তর ও দক্ষিণ, মুন্সীরচর ও বামনেরচর, ঝিনাইগাতী উপজেলার বনগাঁও চতল, নকলা উপজেলার বানের্শ¦দী ও নালিতাবাড়ি উপজেলার চিনামারা ও নন্নী মধ্যপাড়া গ্রামের মানুষ গত কয়েক বছর ধরে সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ উদযাপন করছেন। এসব গ্রামের মানুষ সুরেশ্বর দরবার শরীফের মুরিদ বলে জানা গেছে।
শনিবার রোজা পালনের জন্য শুক্রবার রাতে কয়েক শত মুসল্লি তারাবি নামাজ আদায় ও সেহরি খাওয়ার মধ্য দিয়ে রোজার কার্যক্রম শুরু করেন।
এ ব্যাপারে নকলা উপজেলার রাজ্জাক মিয়া নামে এক ব্যক্তির ভাষ্য- তারা দীর্ঘদিন ধরে সৌদি ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ উদযাপন করেন। এটাকেই তারা সঠিক দিন বলে মনে করেন।
শেরপুরের বমনেরচরের নূরন্নবী ও চরখার চরের আব্দুল হান্নান সমকালকে বলেন, যেহেতু সৌদি আরবসহ মুসলিম দেশগুলো শনিবার থেকে রোজা পালন করছে তাই আমরাও তাদের সঙ্গে সহমত পোষণ করে তারাবি নামাজ ও সেহরি খেয়ে রোজা পালন শুরু করেছি এবং তারা যেদিন ঈদ উদযাপন করবেন সেদিন আমরাও ঈদ উদযাপন করব।



Users Today : 112
Users Yesterday : 133
Users Last 7 days : 934
Users Last 30 days : 4987
Users This Month : 374
Users This Year : 13861
Total Users : 535181
Views Today : 203
Views Yesterday : 191
Views Last 7 days : 1510
Views Last 30 days : 7629
Views This Month : 594
Views This Year : 22477
Total views : 812592
Who's Online : 2