১০:২৩ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

সান্তাহারে পুকুর থেকে এক যুবকের লাশ উদ্ধার

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার আদমদীঘির সান্তাহারে পুকুর থেকে আকবর আলী (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা ১২ টায় উপজেলার সান্তাহার পৌর শহরের জোড়া পুকুর নামক একটি পুকুর থেকে তার লাশটি উদ্ধার করা হয়। নিহত আকবর আলী উপজেলার সান্তাহার পৌর শহরের ঢাকাপট্টি এলাকার মৃত আতোয়ার রহমানের ছেলে।

জানা যায়, বুধবার সকালে উপজেলার সান্তাহার পৌর শহরের জোড়া পুকুরের রাস্তা দিয়ে স্টেশনের দিকে যাচ্ছিলেন কয়েকজন যাত্রী। এসময় পানির উপরে একটি লাশ ভেসে উঠতে দেখেন তারা। মূহুর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয়রা সেখানে এসে ভীড় জমায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সান্তাহারে পুকুর থেকে এক যুবকের লাশ উদ্ধার

Update Time : ০৭:০০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫