০৬:০৩ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬

বগুড়ায় চেকপোস্ট বসিয়ে যৌথ বাহিনীর তল্লাশি

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ায় যৌথ বাহিনী চারটি স্থানে চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি করা হয়। এসময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকা ও ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে বেশ কয়েকটি মোটরসাইকেল আটক করে প্রায় দেড়লাখ টাকা জরিমানা করা হয়। বগুড়া সদর থানার ওসি এসএম মইনুদ্দীন করতোয়া’কে জানিয়েছেন, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে এই চেকপেস্ট কার্যক্রম শুরু করা হয়।

রাত ৮টার পরও এই কার্যক্রম অব্যাহত ছিল। শহরের ঠনঠনিয়া কোচ টার্মিনাল এলাকায় শেরপুর রোড়ে, সেউজগাড়ী আমতলা এলাকায় স্টেশন রোডে, শহরের জেলখানা মোড়ে ও বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের সামনে যৌথ বাহিনী চেকপোস্ট বসায়।

সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনী এসব চেকপোস্টে মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা, মাইক্রেবাস, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি করে। সেইসাথে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো, হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স না থাকাসহ ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে বেশকয়েকটি মোটরসাইকেল আটক করে মামলা দিয়ে প্রায় দেড়লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় চেকপোস্ট বসিয়ে যৌথ বাহিনীর তল্লাশি

Update Time : ০৬:১৮:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫