শেরপুর নিউজ ডেস্ক:
নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর-সাপাহার সড়কের মানাষী ও করমজাইয়ের মাঝামাঝি এলাকায় রাস্তায় গাছ ফেলে বিআরটিসি বাস ও মাইক্রো থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা বলেন, সড়কে গাছ কেটে রাস্তা ব্যারিকেড দিয়ে একটি সংঘবদ্ধ ডাকাত দল বিআরটিসি বাস আটকিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে ও মারধর করে নগদ টাকা, মোবাইল ফোন, অন্যান্য মালামাল নিয়ে যায়।
এরপর বিআরটিসি বাসের পেছনে আসা আরো একটি মাইক্রো গাড়ি আটকিয়ে ছিনতাই ও গাড়ির গ্লাস ভেঙে দিয়ে পালিয়ে যায়।
ডাকাত দলের সাহস দেখে সবাই হতবাক হয়ে পড়েন। মাঝেমধ্যেই এই রোডে ডাকাতির ঘটনা ঘটছে বলে জানান স্থানীয় বাসিন্দারা।
বিষয়টি নিয়ে কথা হলে পত্নীতলা থানার ডিউটি অফিসার এসআই মেহেদী হাসান বলেন, এটা আসলে খুব প্রশস্ত রাস্তা। বিআরটিসি বাস সাপাহারের দিকে যাচ্ছিল। গাছ ফেলে গাড়ি ব্লক দিয়েছিল। পেছনে আমাদের পুলিশের গাড়িও ছিল। যাত্রীদের কি পরিমাণ মালামাল লুট হয়েছে তা তদন্ত করার পর জানা যাবে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা যাত্রীর দুই একটা ফোন ও মালামাল নিয়ে গেছে।
পুরো ঘটনাটি আমরা তদন্ত করছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যে তাদের আইনের আওতায় নিয়ে আসা সম্ভব হবে।
উল্লেখ্য, ঘটনাটির পর থেকেই স্থানীয় ও রাস্তায় চলাচলকারীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এমন পরিস্থিতিতে জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। এমন ঘটনা যেন আর না ঘটে সেজন্য রাতের বেলা ঝুঁকিপূর্ণ রাস্তায় টহল পুলিশ জোরদার করার দাবি জানিয়েছেন।

Users Today : 56
Users Yesterday : 133
Users Last 7 days : 878
Users Last 30 days : 4931
Users This Month : 318
Users This Year : 13805
Total Users : 535125
Views Today : 106
Views Yesterday : 191
Views Last 7 days : 1413
Views Last 30 days : 7532
Views This Month : 497
Views This Year : 22380
Total views : 812495
Who's Online : 2