১১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

কালিহাতীতে হত্যা মামলার আসামীকে কুপিয়ে হত্যা

শেরপুর নিউজ ডেস্ক:
টাঙ্গাইলের কালিহাতীতে এক হত্যা মামলার আসামীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (৫ মে) সকালে স্থানীয় একটি পুকুর থেকে রায়হানের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত যুবকের নাম মো. রায়হান মিয়া(৩০)। তার বাড়ি উপজেলার বল্লা ইউনিয়নের রামপুর কোকরাইল গ্রামে। নিহত রায়হানের বিরুদ্ধে হত্যা মামলাসহ মোট পাঁচটি মামলা রয়েছে বলে জানিয়েছে কালিহাতী থানা পুলিশ।

নিহতের স্ত্রী জানান, তার স্বামী ভোররাত দুইটার দিকে বাড়ি থেকে বের হয়ে যান। পরে সকালে গ্রামের একটি পুকুর তার লাশ দেখা গেলে পুলিশে খবর দেন তারা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

নিহতের বাবা মো. বাদও মিয়া বলেন, মুন্না নামের একজন ছেলে আমাকে ডেকে বলে আপনার ছেলেকে মেরে পুকুরে ফেলে রাখা হয়েছে। পরে ছুটে গিয়ে পানিতে ছেলের রক্তাক্ত লাশ দেখে পুলিশকে খবর দেই।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম ভূঁইয়া বলেন, নিহত রায়হান মাদক সেবন ও বিক্রয়ের সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ মোট ৫ টি মামলা রয়েছে। রায়হান একই উপজেলার রামপুর গ্রামের বহুল আলোচিত সলিট হত্যা মামলা প্রধান আসামী বলেও জানান তিনি।

তিনি আরও জানান, লাশ ময়না তদন্ত্রের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মাদক ব্যবসা নিয়ে অভ্যন্তরীণ কোন্দলের কারণে তাকে খুন করা হয়েছে বলে পরিবারের সদস্যরা সন্দেহ প্রকাশ করছেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কালিহাতীতে হত্যা মামলার আসামীকে কুপিয়ে হত্যা

Update Time : ০৬:৫৮:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫