০৮:০১ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

ধুনটে যমুনা নদীতে ৪ বন্ধু নিখোঁজ ,উদ্ধার ৩

ধুনট (বগুড়া) সংবাদদাতা: বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীতে নেমে  কলেজ পড়ুয়া ৪ বন্ধু নিখোঁজ হয়েছিল। এরমধ্যে স্থানীয়রা ৩ বন্ধুকে উদ্ধার করলেও ১ জন নিখোঁজ রয়েছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নে যমুনা নদীর বানিয়াজান স্পার (বাঁধ) এলাকায় এ ঘটনা ঘটে।

যমুনায় নিখোঁজ ওই শিক্ষার্থীর নাম জুনায়েদ রহমান (১৮)। সে বগুড়ার শেরপুর শহরের টাইন কলোনির জাহিদুল ইসলামের ছেলে। এছাড়া যমুনা নদী থেকে উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলো, শেরপুর টাউন কলোনি এলাকার আবুল কালামের ছেলে মাফিজ ইকবাল (১৮), গোলাম সরোয়ারের ছেলে সোয়েব আহম্মেদ (১৮) ও সোলায়মান আলীর ছেলে অওফি হাসান (১৮)। উদ্ধারকৃতরা সুস্থ রয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা জায়, যমুনা নদীর বানিয়াজান স্পার এলাকা স্থানীয়দের কাছে মিনি কক্সবাজার নামে পরিচিত। ছুটির দিনে ভ্রমন পিপাসুরা  এখানে বেড়াতে আসেন। এক পর্যায়ে অসাবধানতাবসত যমুনা নদীতে পড়ে ডুবে যায় ৪ বন্ধু। এ সময় সেখানকার অন্য ভ্রমণকারীরা স্থানীয়দের সহযোগিতায় নৌকার সাহায্যে ৩ বন্ধুকে উদ্ধার করে। আর এক জনকে উদ্ধার করতে পারেননি।

ধুনট ফায়ার সার্ভিসের টিম লিডার হামিদুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, যমুনা নদীর পানিতে প্রবল স্রোত বইছে। এ কারণে নিখোঁজ জুনায়েদ রহমান ভাটির দিকে ভেসে যেতে পারে। তাকে উদ্ধারের জন্য রাজশাহীর ডুবুরি দলের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে। ইতোমধ্যেই ডুবুরি দল রাজশাহী থেকে ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ধুনটে যমুনা নদীতে ৪ বন্ধু নিখোঁজ ,উদ্ধার ৩

Update Time : ০৬:৪৬:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫