০৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

ধুনটে নাশকতার তিন মামলায় আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

ধুনট( বগুড়া) সংবাদদাতা:

বগুড়ার ধুনট উপজেলায় সাবেক এমপির গাড়ি ভাংচুর, বিএনপি কার্যালয়ে ককটেল হামলা, অগ্নিসংযোগ সহ নাশকতার তিন মামলায় আমিনুল ইসলাম রানা (৪২) নামে আ.লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) দুপুরে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। আমিনুল ইসলাম রানা উপজেলার চিথুলিয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে এবং গোসাইবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। সোমবার রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১১ ডিসেম্বর বিএনপির সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মাদ সিরাজের গাড়ি বহরে হামলা, ভাংচুর ও ককটেল হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন বাদি হয়ে ২০২৪ সালের ৮ অক্টোবর থানায় দায়ের করা মামলায় রানাকে গ্রেপ্তার করা হয়।

শহরের হোটেল আরাফাতে ২০২২ সালের ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠান চলতে থাকে। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে দোয়া মাহফিলে হামলা চালিয়ে বিএনপি নেতাকর্মীদের মারপিট, ব্যানারে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় পশ্চিম ভরণশাহী গ্রামের এমদাদুল হক রনি বাদি হয়ে ১২ নভেম্বর দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

ধুনট পৌর এলাকার দলীয় কার্যালয়ে ২০২৩ সালের ৭ জুন সন্ধ্যায় বিএনপির নেতাকর্মীরা কর্মীসভা করতে থাকেন। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির কর্মী সভায় হামলা চালিয়ে ককটেল বিস্ফোরন ঘটিয়ে নেতাকর্মীদের পিটিয়ে আহত করে। হামলাকারীরা বিএনপির কার্যালয় ও কার্যালয়ে রক্ষিত চেয়ার-টেবিল ভাংচুর করে। এ ঘটনায় শ্রমিকদল নেতা আশাদুল ইসলাম বাদি হয়ে দায়ের করা মামলায় রানাকে গ্রেপ্তার করা হয়।

ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, তিন মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে আমিনুল ইসলাম রানাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ধুনটে নাশকতার তিন মামলায় আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

Update Time : ০৭:১০:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫