০১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

২০ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ‘বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’

শেরপুর নিউজ ডেস্ক: পঞ্চমবারের মত অনুষ্ঠিত হচ্ছে ‘বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫’ (বিআইএফএফ)। আগামী ২০ ফেব্রুয়ারি বগুড়ায় জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে মধুবন সিনেপ্লেক্স ও জেলা শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে এ আয়োজন। শেষ হবে ২২ ফেব্রুয়ারি।

পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদের উদ্যোগে আয়োজিত এবারের উৎসবে ৭টি ক্যাটাগরীতে শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচনের জুরি হিসেবে থাকছেন দেশের ও বিদেশের সনামধন্য দশজন চলচ্চিত্র নির্মাতা, অভিনয়শিল্পী, লেখক, সাংবাদিক ও চলচ্চিত্র প্রকৌশলী।

আয়োজনকদের তথ্যমতে এবারের আয়োজনে দেশীয় জুরিদের মধ্যে রয়েছেন চলচ্চিত্র সাউন্ড ডিজাইনার নাহিদ মাসুদ, অভিনেত্রী কাজী নওসাবা আহম্মেদ, চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম, গীতিকার, সমালোচক ও সাংবাদিক মাহমুদ মানজুর, স্ক্রিপ্ট রাইটার ও সাংবাদিক অপূর্ণ রুবেল, লেখক ও সাংবাদিক অনিন্দ্য মামুন, চলচ্চিত্র নির্মাতা শায়লা রহমান তিথি।

বিদেশি জুরিদের মধ্যে রয়েছেন মিশর থেকে চলচ্চিত্র নির্মাতা মারওয়া ইলসাকুরি, ভারত থেকে নির্মাতা রাকেশ আন্দানিয়া ও অমল ভাগাত। ইতোমধ্যে অনলাইনে ছবি দেখে জুরিদের বিচারকার্য শুরু হয়েছে বলে জানান উৎসব পরিচালক সূপিন বর্মন।

তিনি জানান, বিশ্বের ৩৩ দেশের মোট ৯৭টি চলচ্চিত্র প্রদর্শনের জন্য নির্বাচন করা হয়েছে যা গতবারের আয়োজনের দ্বিগুণ। নির্বাচিত এই চলচ্চিত্রগুলোর মধ্য থেকে ৭টি ক্যাটাগরীতে প্রদান করা হবে ৭ টি শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার। তিনি বলেন, দেশীয় সাত জুরির পাশাপাশি বিদেশের আরও তিনজন জুরি অংশগ্রহণ করছেন এই উৎসবে।

পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদের সভাপতি পৌষরাম সরকার ও উৎসব চেয়ারম্যান এম রহমান সাগর জুরিদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এবারের উৎসবে চলচ্চিত্র প্রদর্শন ছাড়াও থাকছে চারটি চলচ্চিত্র বিষয়ক সেমিনার ও মাস্টার ক্লাস। উৎসবে ৬ দেশের ৪৫ জন চলচ্চিত্র নির্মাতা, কলাকুশলী ও চলচ্চিত্রকর্মীরা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন উৎসব কর্তৃপক্ষ।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নববর্ষ: রমনা বটমূলে মানুষের ভিড়, প্রত্যাশা শান্তি, সম্প্রীতি ও মানবিকতা

২০ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ‘বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’

Update Time : ০৭:৪৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫