০৫:২৬ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

ধুনটে প্রধান শিক্ষকের কার্যালয়ে শিক্ষার্থীদের তালা

ধুনট (বগুড়া) সংবাদদাতা:

বগুড়ার ধুনট উপজেলায় এলাঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতির পদ বঞ্চিত বিএনপি নেতার পক্ষে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে।

রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের কার্যালয়ে তারা লাগায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সকাল সাড়ে ১০টায় প্রধান শিক্ষকের কার্যালয়ের তালা খোলার ব্যবস্থা করে। পরে এ ঘটনা নিয়ে স্থানীয়দের মাঝে সমঝোতার বৈঠক চলছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, এলাঙ্গী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠনের জন্য ৯ জানুয়ারি জেলা প্রশাসকের কাছে ৩ জনের নাম প্রস্তাব করেন প্রধান শিক্ষক। এর মধ্যে এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক, এলাঙ্গী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মমিন ও ইউনিয়ন জামায়াতের নেতা আইউব আলী। ২৬ জানুয়ারি জেলা প্রশাসকের সই করা একটি পত্রে এলাঙ্গী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মমিনকে ওই বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত করা হয়।

এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন বিএনপি নেতা নাজমুল হক ও তার সমর্থকরা। একপর্যায়ে রোববার সকালে নাজমুল হকের পক্ষে শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের কার্যালয়ে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে।

এ বিষয়ে বিএনপি নেতা নাজমুল হক বলেন, এলাকার শিক্ষানুরাগী ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা মিলে সিদ্ধান্ত নিয়ে সভাপতি পদের জন্য প্রধান শিক্ষক আমার নাম প্রস্তাব করেন। পরবর্তীতে কৌশলে আমার নাম বাদ দিয়ে আব্দুল মমিনকে সভাপতি মনোনীত করায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে প্রধান শিক্ষকের কার্যালয়ে তালা লাগিয়ে দিয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ বলেন, বিদ্যালয়ের সভাপতি পদে নাজমুল হকের নাম এক নম্বরে রেখে প্রস্তাব পাঠানো হয়েছে। কিন্ত জেলা প্রশাসনের কার্যালয় থেকে এক নম্বরে আব্দুল মমিনের নাম মনোনীত করা হয়েছে। এখানে আমার কোন হাত ছিল না।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে তালা খোলার ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ধুনটে প্রধান শিক্ষকের কার্যালয়ে শিক্ষার্থীদের তালা

Update Time : ০৬:৩৫:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫