০৭:৫২ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

দমনমূলক রাষ্ট্রকাঠামো বদল করতে হবে: আ স ম রব

শেরপুর নিউজ ডেস্ক:

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, বিদ্যমান রাষ্ট্রযন্ত্রের দমনমূলক কাঠামোটিকে বদল করার জন্য অংশীদারত্বমূলক রাজনৈতিক ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

বুধবার (২২ জানুয়ারি) আ স ম রবের উত্তরার বাসভবনে অনুষ্ঠিত কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভায় তিনি এসব কথা বলেন। এ সময় বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

রব বলেন, ‘রাষ্ট্র ক্ষমতায় বিকশিত সমাজ শক্তির রাজনৈতিক ভূমিকা পালনে সাংবিধানিক অধিকার প্রদান করলে জাতীয় রাজনীতিতে যে-সৃজনশীল শক্তির উত্থান ঘটবে, তাতে ফ্যাসিবাদ আর ক্ষমতায় পুনঃপ্রতিষ্ঠিত হতে পারবে না। ফ্যাসিবাদ করায়ত্ত রাষ্ট্রযন্ত্রটি গণমানুষের সংগ্রামকে প্রতিহত করতে দমনমূলক চরিত্র গ্রহণ করে এবং ক্রমাগতভাবে রাষ্ট্র ব্যবস্থা ফ্যাসিস্ট রাষ্ট্রে রূপান্তর হয়।’

‘সুতরাং, গণতন্ত্রকে হত্যা করার বিপরীতে জনগণের ক্ষমতা ও কর্তৃত্বভিত্তিক এক নতুন ধরনের রাষ্ট্রশক্তি গড়ে তুলতে হবে। অংশীদারত্বের গণতন্ত্রে জনগণের সক্রিয় ও ব্যাপক, প্রত্যক্ষ ও বিপুল অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হবে। সুতরাং, রাষ্ট্র ক্ষমতায় সমাজশক্তির অংশীদারিত্ ছাড়া কোনও সংস্কার ইতিবাচক ফল বয়ে আনবে না।’

তিনি বলেন, ‘বাংলাদেশের বিদ্যমান বাস্তবতায় নতুন রাষ্ট্রশক্তির উত্থান অর্থাৎ রাজনৈতিক দলের সেঙ্গে শ্রমজীবী, কর্মজীবী ও পেশাজীবীদের ক্ষমতার অংশীদারত্ব দিলেই ঔপনিবেশিক শাসন ব্যবস্থা অবলুপ্তির প্রক্রিয়া শুরু হবে। জেএসডির লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে— বাংলাদেশে বিকশিত সমাজ শক্তিগুলোকে ক্ষমতার অংশীদার করা। ভবিষ্যতে এই শক্তিই রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষেত্রের নিয়ন্ত্রণ কর্তা হবে।’

সভায় আরও বক্তব্য রাখেন— সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, কে এম জাবির,মোহাম্মদ তৌহিদ হোসেন, কামাল উদ্দিন পাটোয়ারী।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

দমনমূলক রাষ্ট্রকাঠামো বদল করতে হবে: আ স ম রব

Update Time : ০৮:১২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫