শেরপুর নিউজ ডেস্ক:
তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে চলতি মাসেই ওয়েস্ট ইন্ডিজ সফর করবে বাংলাদেশ নারী দল। আসন্ন এই সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) এক সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সেন্ট কিটসে আগামী ১৯ জানুয়ারি থেকে মাঠে গড়াবে ওয়ানডে সিরিজ, এরপর দুই দুল খেলবে ৩ ম্যাচের টি-টোয়েন্টি। সিরিজের সবগুলো ম্যাচই ওয়ার্নার পার্কে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ দল ১৪ জানুয়ারি সেন্ট কিটসে পৌঁছাবে, এরপর ১৯ জানুয়ারি খেলতে নামবে সিরিজের প্রথম ওয়ানডে। বাকি দুই ম্যাচ মাঠে গড়াবে ২১ ও ২৪ জানুয়ারি। এরপর ২৭, ২৯ ও ৩১ জানুয়ারি বাংলাদেশ-উইন্ডিজের মেয়েরা খেলবে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
বাংলাদেশ স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সুবহানা মোস্তারি, ঝর্ণা আক্তার, লতা মন্ডল, রাবেয়া, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, ফারজানা হক, তাজ নেহার, সানজিদা আক্তার মেঘলা, মারুফা আক্তার।


Users Today : 92
Users Yesterday : 133
Users Last 7 days : 914
Users Last 30 days : 4967
Users This Month : 354
Users This Year : 13841
Total Users : 535161
Views Today : 155
Views Yesterday : 191
Views Last 7 days : 1462
Views Last 30 days : 7581
Views This Month : 546
Views This Year : 22429
Total views : 812544
Who's Online : 1