বিশ্বখ্যাত কলম্বিয়ান পপতারকা শাকিরাকে বাংলাদেশে আনার পরিকল্পনা করছে ই-মেকার্স বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের এপ্রিলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে বসতে পারে এই সংগীত আয়োজনের আসর।
শুক্রবার (২৭ নভেম্বর) রাতে রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ে ওটিলিয়ার কনসার্ট শেষে এ পরিকল্পনার কথা জানান ই-মেকার্স বাংলাদেশের কর্ণধার নাঈম আশরাফ। তার এই ঘোষণার পর থেকেই ঢাকায় শাকিরার পরিবেশনা দেখার সম্ভাবনা নিয়ে সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।বাংলাদেশ সংবাদ
তবে এখন পর্যন্ত কনসার্টের নির্দিষ্ট তারিখ, টিকিটের মূল্য, বিক্রির সময়সূচি কিংবা অন্যান্য বিস্তারিত তথ্য প্রকাশ করেনি আয়োজক প্রতিষ্ঠান।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 















