বগুড়ার নন্দীগ্রামে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বৃত্তি পরীক্ষা শনিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। নন্দীগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কাজী আব্দুল ওয়াজেদ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত এ বৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন নন্দীগ্রাম শিল্প ও বণিক সমিতির সহসভাপতি এ কে এম ফজলুল হক কাসেম।
এ সময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি ও সাবেক সহকারী অধ্যাপক আঃ ছাত্তারসহ সংগঠনের শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।পরীক্ষা পরিদর্শনকালে এ কে এম ফজলুল হক কাসেম শিক্ষার্থীদের পরীক্ষা কার্যক্রম ঘুরে দেখেন এবং সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।
উল্লেখ্য, নন্দীগ্রাম উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত এ বৃত্তি পরীক্ষায় ২৫টি স্কুলের প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 











