০৮:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

ধুনটে নাশকতার মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

বগুড়ার ধুনটে ছাত্রদল নেতার দায়েরকৃত নাশকতার মামলায় নয়ন ইসলাম (৪৮) নামের যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে ধুনট থানা থেকে তাকে আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এরআগে শুক্রবার রাতে উপজেলার মথুরাপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নয়ন ইসলাম অলোয়া গ্রামের আজিবর শেখের ছেলে ও মথুরাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।

মামলা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৩০ নভেম্বর রাত আনুমানিক ২ টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের ভুবনগাঁতী উত্তরপাড়া তিনমাথা এলাকায় মশাল মিছিল বের করেন। এ সময় মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

এ ঘটনায় গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহম্মেদ বাদি হয়ে ২০২৫ সালের ১০ ডিসেম্বর ধুনট থানায় মামলা করেন। ওই মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে নয়ন ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, এ মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

ধুনটে নাশকতার মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

Update Time : ০৭:৩১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬