‘ওয়াকা ওয়াকা’, ‘হিপস ডোন্ট লাই’,‘লা লা লা’-এর মতো গানের সুরে একসময় মেতেছিল পুরো বিশ্ব। ফুটবল বিশ্বকাপের মঞ্চ থেকে কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া সেই কণ্ঠের মালিক শাকিরা। ল্যাটিন পপের এই বিশ্বতারকাকে ঘিরেই এবার নতুন স্বপ্ন দেখছে বাংলাদেশের সংগীতপ্রেমীরা। ২০২৭ সালের এপ্রিলে ঢাকার মঞ্চে দেখা যেতে পারে তাকে।
কলম্বিয়ান এই গায়িকাকে বাংলাদেশে আনার পরিকল্পনার কথা জানিয়েছেন ই-মেকার্স বাংলাদেশের কর্ণধার নাঈম আশরাফ। তার ঘোষণা অনুযায়ী, রাজধানীর আর্মি স্টেডিয়ামে হতে পারে এই আয়োজন। শুক্রবার (২৭ নভেম্বর) রাতে মাদানি অ্যাভিনিউয়ে রোমানিয়ান গায়িকা ওটিলিয়ার কনসার্ট শেষে এ তথ্য জানান তিনি।
তবে এখনো বিষয়টি চূড়ান্ত নয়। শাকিরা কিংবা তার প্রতিনিধিদের পক্ষ থেকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। কনসার্টের তারিখ, টিকিটের দাম ও বিক্রির সময় নিয়েও কিছু জানানো হয়নি।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 















