০৫:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ডিসেম্বর ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক

ডিসেম্বর মাসকে সামনে রেখে সীমান্ত দিয়ে যেন কোনো অবৈধ ও বিতর্কিত ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সেজন্য সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

বিজিবি মহাপরিচালক বলেন, ডিসেম্বরে কোন অবৈধ এবং বিতর্কিত ব্যক্তি যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে, এবং পুশইন ও মাদক যেন ঠেকানো যায়, অস্ত্র-বিস্ফোরক যেন না আসতে পারে, সেজন্য আমি সীমান্ত এলাকাগুলো পরিদর্শন করছি। সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে যেন আমরা সেটা নিশ্চিত করতে পারি, সরকারের যে নির্দেশনা সেটা পালন করতে পারি।

সীমান্ত সুরক্ষায় স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করে তিনি আরও বলেন, ‘স্থানীয় যারা আছেন, আমরা আপনাদেরও সাহায্য চাই, আপনাদের কাছে অনেক তথ্য থাকে। কোনো তথ্য যদি পান কারও যাওয়া বা আসার-এটা আমাদেরকে জানাবেন। বিজিবিকে জানালে সেটা যেন বন্ধ করা যায়, সে ব্যবস্থা নেব।’

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

ধুনটে বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা, আওয়ামী লীগের ২১০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ডিসেম্বর ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক

Update Time : ০৫:৩৩:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬