০৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

বগুড়ায় কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন অনুষ্ঠিত

সারাদেশের ন্যায় বগুড়াতেও ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির (বিসিডিএস) সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে সংগঠনটির বগুড়া জেলা শাখা। বুধবার (১৮ নভেম্বর) মহানগরের সাতমাথায় এই কর্মসূচী পালিত হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন ওষুধ ব্যবসায়ীদের এই সংগঠনটির বগুড়া জেলা শাখার সভাপতি এ কে এম ফজলুর রহিম টিপু, সিনিয়র সহ সভাপতি ইনছান আলী, সহ সভাপতি আবু বক্কর সিদ্দিক ও সাজেদুর রহমান স্বপন।

এছাড়াও সংগঠনটির পরিচালকবৃন্দের মাঝে জাহিদুর রহমান জাহিদ, মাসুদ রানা রাজু, ইউসুফ আালী, মাসুদ রানা মাসুদ, শামসুর রহমান, মশিউর রহমান নয়ন, ফজলে রাব্বি জুয়েল, রোকনুজ্জামান বুলেট, শাফি মাহমুদ শাফি, রায়েনুল ইসলাম, পারভেজ, মমিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত দেশের ওষুধ ব্যবসায়ীদের স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট। তাই অবিলম্বে বাংলাদেশ ফার্মেসী কাউন্সিলকে এ সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।

এদিকে, মানবন্ধনে বক্তব্য চলাকালে কেমিস্ট এন্ড ড্রাগস্ট সমিতির ব্যানারের পাশাপাশি কেমিস্ট ঐক্য পরিষদের ব্যানার থাকা নিয়ে সংগঠন দুইটির নেতাকর্মীদের অপীতিকর ঘটনা ঘটলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি।

নেতৃবৃন্দের সাথে কথা বলে জানা যায়, সংগঠনটির কেন্দ্রীয় কর্মসূচী হওয়ায় একটি নির্দিষ্ট ব্যানারের অধীনেই সব নেতাকর্মীর থাকার কথা কিন্তু কেমিস্ট ঐক্য পরিষদ নামক সংগঠনটির পৃথক ব্যানার রাখা নিয়ে নিজেদের মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতির সৃষ্টি হয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন অনুষ্ঠিত

Update Time : ০৬:৪০:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬