০৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

শাজাহানপুরে ইয়াবাসহ আটক ২ জনকে ১ মাসের কারাদণ্ড

বগুড়ার শাজাহানপুরে চার পিস ইয়াবাসহ আটক দুজনকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টা থেকে ১টা ৪৫ মিনিট পর্যন্ত দূরুলিয়া এলাকায় এ অভিযান চালানো হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- উপজেলার ঘাসিরিয়া গ্রামের মো. হযরত আলীর ছেলে মো. আশরাফুল (২৮) এবং সাহানগর গ্রামের মো. আব্দুল কাফীর ছেলে মো. মাসুদ রানা (২৮)। আদালত তাদের এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেন।

বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) মো. জিল্লুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তালুকদার মো. ইনতেজারের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে সংস্থাটির ‘ক’ সার্কেলের একটি দল অংশ নেয়। পরে জব্দ করা আলামত ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

শাজাহানপুরে ইয়াবাসহ আটক ২ জনকে ১ মাসের কারাদণ্ড

Update Time : ০৫:৫৯:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬