০৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

বগুড়ায় ১১ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

বগুড়ায় জেলা গোয়েন্দা শাঁখা (ডিবি) পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১১ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মা-ছেলেসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) ভোরে বগুড়া সদর উপজেলার ফুলবাড়ী মধ্যপাড়া গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। উদ্ধার করা ট্যাবলেটগুলো বাড়ির ছাদের ওপর নির্মিত অস্থায়ী মুরগির শেডের ভেতরে রাখা ছিল বলে জানিয়েছে পুলিশ।
জেলা গোয়েন্দা শাঁখা (ডিবি) সূত্রে জানা যায়, বুধবার ভোর ৪টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) আব্দুল কুদ্দুসের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ফুলবাড়ী মধ্যপাড়ার মৃত আফছার আলীর পুত্র পলাতক আসামি লিটন (৪২) একতলা বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই বাড়ি থেকে কুলসুম বেগম (৩৮) ও তার ছেলে আব্দুল কাইয়ুম লাম (১৯) কে গ্রেপ্তার করা হয়। তারা দুজনই বগুড়া সদর থানার ফুলবাড়ী মধ্যপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বসতবাড়িটির ছাদের ওপর থাকা অস্থায়ী মুরগির শেডের ভেতরে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে সেখানে কুলসুম বেগমের হেফাজত থেকে ১১ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা ট্যাবলেটগুলো জব্দ করে পুলিশ।
ডিবি পুলিশের প্রাথমিক তথ্যমতে, মাদক উদ্ধার অভিযানের অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উদ্ধার করা বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেটের উৎস, সরবরাহ ও এর সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখার বিষয়টি তদন্তের মাধ্যমে স্পষ্ট হবে। এ ঘটনায় গ্রেপ্তার দুইজন এবং পলাতক আসামিদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। একই সঙ্গে পলাতক আসামিদের গ্রেপ্তারে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ট্যাপেন্টাডল একটি ব্যথানাশক ওষুধ, যা অপব্যবহারের কারণে মাদকদ্রব্য হিসেবে নিয়ন্ত্রণের আওতায় রয়েছে। অবৈধভাবে এর মজুত, বিক্রি ও সরবরাহ জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক। বগুড়ায় উদ্ধার হওয়া বিপুল পরিমাণ ট্যাবলেটের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে আইন-শৃঙ্খলা বাহিনী সদা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা বিভাগ।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় ১১ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

Update Time : ০৬:০৭:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬