০৬:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

ধুনটে গাঁজাসহ মাদকের ফেরিওয়ালা গ্রেফতার

বগুড়ার ধুনট উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে থেকে গাঁজা বিক্রয়কালে শাহজাহান আলী (৬৫) নামে দৃষ্টিপ্রতিবন্ধী মাদকের এক ফেরিওয়ালাকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়ার জেলা কারাগারে পাঠানো হয়েছে। শাহজাহান আলী উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের চিথুলিয়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। সে পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একাধিক মামলা রয়েছে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহজাহান আলী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সে বিভিন্ন এলাকার পথে প্রান্তরে ঘুরে ঘুরে কৌশলে মাদকসেবীদের কাছে মাদক দ্রব্য বিক্রি করে আসছে। অনেক সময় মোবাইল ফোনে যোগাযোগ করে সেবনকারীদের কাছে মাদক দ্রব্য পৌছে দেয়।

তারই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার রাতে চিথুলিয়া কবরস্থানের সামনের রাস্তায় দাড়িয়ে গাঁজা বিক্রকালে পুলিশ তাকে গ্রেফতার করে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা দায়ের হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গাঁজা সহ শাহজাহান আলীকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া এই অভিযান অব্যাহত রাখা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

ধুনটে গাঁজাসহ মাদকের ফেরিওয়ালা গ্রেফতার

Update Time : ০৬:২৫:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬