০৬:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

সুবিধাজনক সময়ে হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সোয়াল

স্থগিত হওয়া বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ দুই দেশের সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। তিনি বলেন, বিদ্যমান কাঠামোগত ব্যবস্থার আওতায় বাংলাদেশের সঙ্গে সব দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনায় প্রস্তুত রয়েছে নয়াদিল্লি।

শুক্রবার (১৩ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।

ব্রিফিংয়ে সাংবাদিকেরা চলতি সপ্তাহে ভারত-বাংলাদেশ কনস্যুলার সংলাপ স্থগিত হওয়ার কারণ জানতে চান। এ সিদ্ধান্তের পেছনে অবৈধ অভিবাসন নিয়ে ভারতের উদ্বেগের কোনো ভূমিকা রয়েছে কিনা, সে প্রশ্নও তোলেন তারা।

জবাবে রণধীর জয়সোয়াল বলেন, ভারত-বাংলাদেশ কনস্যুলার সংলাপ নিয়ে বিভিন্ন সংবাদ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তিনি বলেন, ‘আমি স্পষ্ট করতে চাই, ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায়।’

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাণিজ্য, রেলওয়ে, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে বিদ্যমান কাঠামোগত ব্যবস্থার আওতায় নানা উদ্যোগ নেওয়া হয়েছে এবং বৈঠকও অনুষ্ঠিত হচ্ছে। পরবর্তী কনস্যুলার সংলাপে সংশোধিত ভ্রমণ ব্যবস্থা (রিভাইজড ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট) নিয়েও আলোচনা হবে বলে জানান তিনি।

শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গ
ব্রিফিংয়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়েও প্রশ্ন করেন সাংবাদিকেরা। চলতি বছরের ডিসেম্বরে তার দেশে ফেরার ঘোষণা, সম্ভাব্য যাত্রাপথ, নিরাপত্তা পরিস্থিতি এবং তাকে ফিরিয়ে আনতে সামরিক বিমান পাঠানোর বিষয়ে প্রকাশিত প্রতিবেদনগুলোর বিষয়ে জানতে চাওয়া হয়।

জবাবে রণধীর জয়সোয়াল বলেন, প্রত্যর্পণের বিষয়টি একটি ‘আইনি বিষয়’ এবং আইন অনুযায়ীই এর নিষ্পত্তি হবে। তবে শেখ হাসিনার দেশে ফেরার ধরন, তাকে ফিরিয়ে আনতে সামরিক বিমান পাঠানো কিংবা বিচারসংক্রান্ত সম্ভাব্য পরিস্থিতি নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলোর বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

প্রসঙ্গত, আগামী ১৭ ও ১৮ নভেম্বর দুই দেশের মধ্যে পঞ্চম কনস্যুলার সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে তা স্থগিত করা হয়েছে। ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো জানায়, সময়সূচি না মেলায় গত সপ্তাহে কূটনৈতিক পত্রের মাধ্যমে ঢাকায় নির্ধারিত বৈঠকটি পিছিয়ে দেওয়ার অনুরোধ জানায় ভারত।

২০১৭ সালে শুরু হওয়ার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে এ পর্যন্ত চারবার কনস্যুলার সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ২০২৪ সালের মে মাসে নয়াদিল্লিতে চতুর্থ সংলাপ অনুষ্ঠিত হয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

সুবিধাজনক সময়ে হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সোয়াল

Update Time : ০৪:৩৩:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬