০৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

বগুড়ায় বাস থেকে ৩ হাজার পিচ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

বগুড়ায় যাত্রীবাহী বাসে স্কুলব্যাগের আড়ালে ৩ হাজার পিস ইয়াবা পাচারের সময় উদ্ধার ও মো. ইশরার হোসেন পাপ্পু (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর ৫টা থেকে ৬টার মধ্যে বগুড়া সদর উপজেলার নওদাপাড়ায় টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইশরার হোসেন নীলফামারী জেলার সৈয়দপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের গোলাহাট এলাকার বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়া সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা থেকে সৈয়দপুরগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করা হয়। এ সময় বাসের সি-২ আসনে বসা টিকিটবিহীন যাত্রী ইশরার হোসেনের স্কুলব্যাগ ও শরীর তল্লাশি করে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধার করা ইয়াবাগুলো ১৫টি নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকেটে রাখা ছিল। প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে মোট ৩ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ৩০০ গ্রাম। এ ছাড়া মাদক ব্যবসায় ব্যবহৃত একটি সিমকার্ডসহ সিম্ফনি জেড৫৫ মডেলের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আসলাম আলী মন্ডল বাদী হয়ে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করেছেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে কক্সবাজার ও ঢাকা থেকে মাদক সংগ্রহ করে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন বলে জানিয়েছেন। এই মাদক চালানের সঙ্গে আর কারা জড়িত, তা শনাক্ত করতে তদন্ত চলছে। সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদেরও আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, সরকার ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় বাস থেকে ৩ হাজার পিচ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

Update Time : ০৭:০০:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬