০৭:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

পুলিশ বাহিনীকে দক্ষ ও জনবান্ধব করতে প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা হচ্ছে-ডিআইজি

পৌরসভা থেকে ১০ লাখের বেশি জনসংখ্যার সিটিতে রূপ নেওয়া বগুড়া শহরের অলিগলিতে মাদকের খোলামেলা বিস্তার, পাড়া-মহল্লায় কিশোর গ্যাংয়ের উৎপাত ও চুরি-ছিনতাই বেড়ে যাওয়ায় চরম ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকরা।

একই সঙ্গে ৫ আগস্টের পর লুট হওয়া অস্ত্র উদ্ধার এবং থানা ও ফাঁড়ি পর্যায়ে পদায়ন বাণিজ্যের পুরোনো কালচার বন্ধ করে সৎ ও যোগ্য কর্মকর্তাদের মূলধারায় ফেরানোর দাবি জানিয়েছেন তারা।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া জেলা পুলিশ সুপার কার্যালয়ে রাজশাহী রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মীর আশরাফ আলীর সঙ্গে আয়োজিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব প্রসঙ্গ উঠে আসে।

সভায় উপস্থিত বগুড়ার সাংবাদিকরা জানান, উত্তরাঞ্চলের গেটওয়ে বগুড়াকে মাদকের বড় ট্রানজিট ও পয়েন্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে। শহরের উত্তর চেলপাড়া ও হাড্ডিপট্টিসহ বিভিন্ন স্থানে প্রকাশ্যে দিন-রাত মাদক বেচাকেনা হলেও কার্যকর অভিযান চোখে পড়ে না। শহরের সাবরুল, কাহালু ও শাজাহানপুর এলাকায় একাধিক কিশোর গ্যাং তৈরি করে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে। এমনকি ফেসবুক ও টিকটকে রামদা-পিস্তল উঁচিয়ে কিশোর ও যুবকরা ভীতি সৃষ্টি করছে।

এর বাইরে শহরের মোড়ে মোড়ে ছাত্রছাত্রীদের টিকটক ও মারামারির ভিডিও চিত্র এবং রাতের বেলায় ছিনতাই চক্রের উপদ্রব নিয়ে দীর্ঘ আলোচনা হয়। ৫ আগস্টের পর সদর থানা থেকে লুট হওয়া অনেক আগ্নেয়াস্ত্র এখনো উদ্ধার না হওয়ায় অপরাধ বৃদ্ধির আশঙ্কাও প্রকাশ করা হয়।

পুলিশ প্রশাসনে অভ্যন্তরীণ শৃঙ্খলার বিষয়ে কথা বলতে গিয়ে জ্যেষ্ঠ সাংবাদিকরা বলেন, অতীতে পদায়ন বাণিজ্য ও প্রভাবশালীদের তদবিরের কারণে বহু সৎ ও যোগ্য পুলিশ কর্মকর্তা কোণঠাসা হয়ে ছিলেন। সেই পুরোনো চর্চা যেন আর ফিরে না আসে। রেঞ্জ কার্যালয় বা জেলা পর্যায়ে পুলিশকে জনগণের আস্থার জায়গায় ফেরাতে হলে দক্ষ ও পেশাদারদেরই মাঠে পদায়ন করতে হবে।

বগুড়া জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মীর আশরাফ আলী বলেন, বগুড়া বিশাল জনসংখ্যার একটি শহর। এ শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মেট্রোপলিটন পুলিশ চালু করা এবং পুলিশ ফাঁড়িগুলোকে স্বয়ংসম্পূর্ণ থানায় উন্নীত করা এখন সময়ের দাবি। এর জন্য প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক উদ্যোগ ইতোমধ্যেই নেওয়া হয়েছে।

কিশোর গ্যাং ও মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গে ডিআইজি অভিভাবকদের ভূমিকা ও সচেতনতার ওপর জোর দিয়ে বলেন, বাংলাদেশ পুলিশ-জনসংখ্যার অনুপাত প্রায় ৭০০:১। কম জনবল দিয়ে একা পুলিশের পক্ষে শতভাগ অপরাধ বন্ধ বা কিশোর গ্যাং দমন সম্ভব নয়। কিশোর গ্যাং গড়ে ওঠার পেছনে পারিবারিক ও সামাজিক নজরদারির ঘাটতিও বড় কারণ। এজন্য আমরা কমিউনিটি পুলিশিং ব্যবস্থা আবার জোরদার করছি।

পেটের দায়ে অপরাধ ও মাদকাসক্তিজনিত ছিনতাই রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার পাশাপাশি রেঞ্জের সব রুটে মাদক প্রবাহ থামানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অসদাচরণ বা অদক্ষতার কারণে ঢালাও বদলি কোনো টেকসই সমাধান নয় উল্লেখ করে ডিআইজি বলেন, পুলিশ বাহিনীকে সুশৃঙ্খল ও জনবান্ধব করতে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সঠিক নির্দেশনা দিয়ে প্রস্তুত করা হচ্ছে।

সভায় বক্তব্য দেন- বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, সাধারণ সম্পাদক এসএম সাঈদ, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন আখন্দসহ জেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

পুলিশ বাহিনীকে দক্ষ ও জনবান্ধব করতে প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা হচ্ছে-ডিআইজি

Update Time : ১২:৩৬:০০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬