বগুড়ার শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ১০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের টুনিপাড়া বাজারের একটি দোকানের সামনে পাকা রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের উত্তর পেচুঁইল গ্রামের মো: মুন্টু মিয়ার ছেলে মোস্তাফি (১৯), একই গ্রামের মনিরুজ্জামানের ছেলে মো: আবু হোসেন (২০) ও মো: আনছার আলীর ছেলে মো: হাসান আলী (২৭)।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: একরামুল হোসাইন জানান, গ্রেপ্তারকৃদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১০ (ক) /৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 
























