০৭:১০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু ১২ ফেব্রুয়ারি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পিছিয়ে নতুন সূচি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

আগামী ১২ ফেব্রুয়ারি বাণিজ্য অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে পরীক্ষা শুরু হবে। এ ছাড়া ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে আগামী ১৫ নভেম্বর; যা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

বুধবার (১১ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সভায় নতুন তারিখ নির্ধারণ করা হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম।

নতুন সূচি অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট (বাণিজ্য), ১৩ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান) এবং ২০ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আবেদনের সময়সীমা নিয়ে উপাচার্য বলেন, ১৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষার আবেদন করা যাবে। যেসব শিক্ষার্থী সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেবেন, তাদের ফল প্রকাশের পর আবেদনের ভিত্তিতে ভর্তি পরীক্ষায় আবেদন করার জন্য নতুন করে সাত দিন সময় দেওয়া হবে।

ভর্তির যোগ্যতা শিথিলের বিষয়ে ফরিদুল ইসলাম বলেন, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে মানবিক ও বাণিজ্য শাখার আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয়সহ আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ এবং দুই পরীক্ষায় মোট জিপিএ ৬ দশমিক ৫০ থাকতে হবে।

এ ছাড়া বিজ্ঞান শাখার আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয়সহ আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫০ এবং দুই পরীক্ষায় মোট জিপিএ ৭ দশমিক ৫০ থাকতে হবে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৮ জানুয়ারি থেকে শুরুর কথা জানানো হয়েছিল। সেই সূচিতে ৮ জানুয়ারি ‘বি’ ইউনিট, ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট এবং ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

আর ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন ১২ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। পরে নতুন সিদ্ধান্তে পরীক্ষার সূচি ও আবেদনের সময় পরিবর্তন করা হয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু ১২ ফেব্রুয়ারি

Update Time : ০৫:১৮:২২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬